আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজা

editor
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খামেনির গায়েবানা জানাজা

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির গায়েবানা জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

গায়েবানা জানাজা শেষে ডাকসুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আল্লাহ বলেছেন তিনি তাদের ভালোবাসেন যারা তার পথে সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে—যেন তারা সুদৃঢ় প্রাচীরের মতো। আজ সারা বিশ্বে মুসলমানদের ওপর জুলুম, নির্যাতন ও নিপীড়নের মূল কারণ হলো মুসলিম বিশ্বের বিভাজন। আমি বাংলাদেশ থেকে মুসলিম বিশ্বের যুবসমাজ ও রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।’

Manual6 Ad Code

তিনি বলেন, ‘ঢাকা থেকে আমরা মুসলিম বিশ্বের আজাদ আন্দোলনে নেতৃত্ব দেব, ইনশাআল্লাহ। ফিলিস্তিন মুক্ত হবে, কাশ্মীরের মজলুমরা আজাদী পাবে, রাখাইনের মজলুমরা মুক্তি পাবে, ইরানের মজলুমরা মুক্তি পাবে।’

ডাকসুর নেতারা বলেন, দখলদারিত্ব যাদের একমাত্র নীতি, মানুষের অধিকার হরণ এবং অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠাই যাদের লক্ষ্য সেই পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। মানবতার মুক্তি, মুসলিম বিশ্বের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

Manual7 Ad Code

নেতারা বলেন, পৃথিবীর যেখানেই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে, সেখানেই আমেরিকা হস্তক্ষেপ করেছে। ইরানের ইসলামী বিপ্লবকে তারা সারা বিশ্বের জন্য একটি ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করেন। একটি দেশের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলাকে তারা অগণতান্ত্রিক আচরণ বলে মন্তব্য করেন।

Manual7 Ad Code

তথ্য সুএঃ ইত্তেফাক

Manual3 Ad Code