আজ সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা, আকাশে ‘পাকিস্তানি ড্রোন’

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
জম্মু-কাশ্মীর নিয়ন্ত্রণরেখায় ফের উত্তেজনা, আকাশে ‘পাকিস্তানি ড্রোন’

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন নওশেরা সেক্টরে একটি পাকিস্তানি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। একই সময়ে আরও কয়েকটি ড্রোন দেখা গেছে বলেও দাবি করা হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

Manual3 Ad Code

সূত্রটি এনডিটিভিকে জানায়, রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় জম্মু–কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা-সংলগ্ন নওশেরা সেক্টরে একটি পাকিস্তানি ড্রোনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। একই সময়ে আরও কয়েকটি ড্রোন দেখা গেছে। ড্রোনগুলো অস্ত্র বা মাদক ফেলে গেছে কি না, তা যাচাই করতে সেনাবাহিনী এলাকায় তল্লাশি চালাচ্ছে। শনিবার পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের দিক থেকে আসা একটি ড্রোন সাম্বা সেক্টরে অস্ত্রের একটি চালান ফেলে যায়।

Manual3 Ad Code

সেনাবাহিনী জানায়, ড্রোনগুলোকে লক্ষ্য করে মেশিনগান ব্যবহার করা হয়েছে।

গত বছর ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারত একাধিক পাকিস্তানি ড্রোন ভূপাতিত করেছিল। এরপর ড্রোন দেখার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও আজ একদিনেই অন্তত পাঁচটি পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশের ঘটনা তুলে ধরা হয়েছে।

Manual1 Ad Code

সূত্র: এনডিটিভি

Manual2 Ad Code