আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির জয়: তারেককে শুভেচ্ছায় যা বলল বিভিন্ন দেশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
বিএনপির জয়: তারেককে শুভেচ্ছায় যা বলল বিভিন্ন দেশ

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতার পর বিএনপি এবং দলটির চেয়ারম্যান ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমাকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিবৃতি ও শুভেচ্ছা বার্তায় নতুন সরকারের সঙ্গে সহযোগিতা এগিয়ে নেওয়ার আশ্বাস এসেছে তাদের তরফ থেকে।

গণঅভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে এবার আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে। এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী এবার তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়ে আসন পেয়েছে ৬৮টি।

এবারের নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফল ঘোষণা করা হয়েছে। আদালতের আদেশে চট্টগ্রামের দুটো আসনের ফল পরে দেওয়া হবে। জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় চূড়ান্ত ফল আসার আগে থেকে বিজয়ের পথে থাকাবস্থায় আসতে শুরু করে বিভিন্ন দেশের শুভেচ্ছা বার্তা।

ভারত

নির্বাচনের পূর্ণাঙ্গ ফল আসার আগে তারেক রহমানকে সকাল সাড়ে ৯টায় এক বিবৃতিতে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এরপর পূর্ণাঙ্গ ফল ঘোষণার পর বিকালে ভাবি প্রধানমন্ত্রী তারেকের সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপে তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থনের দেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।

তারেকের সঙ্গে আলাপের কথা তুলে ধরে মাইক্রোব্লগিং সাইট এক্স-এ মোদী বলেছেন, “জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। বাংলাদেশের নির্বাচনে চমকপ্রদ বিজয়ের তাকে অভিনন্দন জানিয়েছি।

“আমার শুভকামনা এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় সমর্থন দেওয়ার কথা জানিয়েছি।”

তিনি বলেন, “গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে জড়িয়ে থাকা দুই প্রতিবেশি হিসেবে দুই দেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”

এর আগে সকালে এক এক্স বার্তায় নিরঙ্কুশ জয়ের পথে থাকা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান মোদী।

Manual7 Ad Code

বিজয়ে ‘নেতৃত্ব দেওয়ার জন্য’ তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন, “এই জয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত।”

চীন

নির্বাচনকে ‘অবাধ ও সফল’ অভিহিত করে বিএনপিকে অভিনন্দন জানিয়েছে চীন সরকার।

Manual1 Ad Code

ভোট গণনায় বিএনপির নিরঙ্কুশ জয়ের আভাসের মধ্যে শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় চীন দূতাবাসের বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

পরে এক প্রশ্নের উত্তরে বিএনপিকে অভিনন্দন জানানোর পাশাপাশি নতুন সরকারের সঙ্গে সহযোগিতা কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Manual2 Ad Code

চীন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “অবাধ ও সফল নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে এবং ভোটের ফলে চালকের আসনে থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন।

“আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার এবং চীন-বাংলাদেশের সম্পর্ক নিয়ে নতুন অধ্যায় লেখার প্রতীক্ষায় আছি।”

আর নির্বাচন নিয়ে এক প্রশ্নে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “বাংলাদেশে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন হয়েছে এবং নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপিকে চীন অভিনন্দন জানাচ্ছে।”

তিনি বলেন, “ঐতিহ্যবাহী বন্ধু ও প্রতিবেশি হিসেবে চীন বাংলাদেশকে তার অভ্যন্তরীণ রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিতে সমর্থন জানায়।

“আর দীর্ঘদিনের বন্ধুত্ব এগিয়ে নিতে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায়োগিক সহযোগিতা গভীর করতে এবং চীন-বাংলাদেশের সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীরদারত্বকে আরও শক্তিশালী করতে চীন প্রস্তুত রয়েছে।”

পাকিস্তান

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

Manual2 Ad Code

সকাল ১০টার দিকে এক এক্স পোস্টে বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এই বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান শেহবাজ শরীফ।

এছাড়া সফল ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছেন জারদারি। সকাল পৌনে ৯টার দিকে এক এক্স পোস্টে তার এই শুভেচ্ছা বার্তা আসে।

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে ‘ঐতিহাসিক, ভ্রাতৃসূলভ’ বর্ণনা করে শেহবাজ শরীফ বলেন, “বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে এবং শান্তি, স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়া তথা সামগ্রিক উন্নয়নের অভিন্ন লক্ষ্য পূরণে আমি দেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”

আর প্রেসিডেন্ট জারদারি বলেন, “গণতান্ত্রিক অংশীদারত্ব এবং একসঙ্গে এগিয়ে চলার অগ্রগতির প্রতি পাকিস্তান দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে।”

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

এর আগে শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এক বিবৃতিতে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, “একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন।

“বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেইসবুকে এক শুভেচ্ছা বার্তায় তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় যুক্তরাজ্য দূতাবাস।

ওই বার্তায় বলা হয়, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) এবং নতুন অধ্যায়ে প্রবেশের এই সময়ে বাংলাদেশের জনগণকে অভিনন্দন।

“আমরা প্রতীক্ষায় আছি আমাদের অভিন্ন অগ্রাধিকার— অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তা নিয়ে কাজ করতে।”

 

তথ্য সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম