আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-নিউজিল্যান্ড: রোড টু ফাইনাল

editor
প্রকাশিত মার্চ ৭, ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
ভারত-নিউজিল্যান্ড: রোড টু ফাইনাল

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক

আগামীকাল রোববার (৮ মার্চ) পর্দা নামছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।

Manual3 Ad Code

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধরনী ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।বাংলাদেশ

Manual2 Ad Code

ভারত

গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার এইটে উঠে ভারত। যুক্তরাষ্ট্র, নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা।

সুপার এইটে ৩ ম্যাচের মধ্যে ২টিতে জয় ও ১টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে ভারত।

দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সুপার এইট শুরু করলেও পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে উঠে ভারত। শেষ চারে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া।

যেভাবে ফাইনালের মঞ্চে ভারত:

গ্রুপ পর্ব:

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২৯ রানে জয়

নামিবিয়ার বিপক্ষে ৯৩ রানে জয়

পাকিস্তানের বিপক্ষে ৬১ রানে জয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ১৭ রানে জয়

সুপার এইট পর্ব:

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হার

জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানে জয়

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে জয়

সেমিফাইনাল: ইংল্যান্ডের বিপক্ষে ৭ রানে জয়।

নিউজিল্যান্ড

Manual4 Ad Code

গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতে সুপার এইটে উঠে নিউজিল্যান্ড। আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডাকে হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে হারে কিউইরা। সুপার এইটে বৃষ্টির কারণে পাকিস্তানের সাথে পয়েন্ট ভাগাভাগি করে নিউজিল্যান্ড। এরপর শ্রীলংকার বিপক্ষে জিতলেও, ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনালের আগেই ছিটকে পড়ার শঙ্কায় পড়ে কিউইরা। কিন্তু ভাগ্যের সহায়তায় রান রেটে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে নাম লেখায় তারা।

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।

যেভাবে ফাইনালের মঞ্চে নিউজিল্যান্ড:

গ্রুপ পর্ব:

আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেটে জয়

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০ উইকেটে জয়

দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হার

কানাডার বিপক্ষে ৮ উইকেটে জয়

সুপার এইট পর্ব:

পাকিস্তানের সাথে ম্যাচ পরিত্যক্ত

শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রানে জয়

ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হার

সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে জয়।সূত্র: বাসস

Manual7 Ad Code