আজ শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসি দিয়েছে ৩৬ কোটি, ভারত দিচ্ছে ১৭৩ কোটি!

editor
প্রকাশিত মার্চ ১০, ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ
আইসিসি দিয়েছে ৩৬ কোটি, ভারত দিচ্ছে ১৭৩ কোটি!

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক

Manual6 Ad Code

আহমেদাবাদে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে একাধিক রেকর্ড গড়েছে। যেখানে প্রথম স্বাগতিক দেশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ড, প্রথম দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয় এবং প্রথম দেশ হিসেবে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছে সুরিয়াকুমার ইয়াদাভের দল। এমন কীর্তির পর আইসিসি থেকে প্রাইজমানি বাবদ ভারত পেয়েছে প্রায় ৩৬ কোটি ৫০ লাখ টাকা। এত বড় অর্জনের পর আইসিসি থেকে ভারতীয় দল যা পেয়েছে তার চেয়ে একশ কোটি টাকারও বেশি পাচ্ছে বিসিসিআই থেকে।

নিজ দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পর ভারতীয় ক্রিকেটাররা ১৩১ কোটি রূপি পুরস্কার পাচ্ছে। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া-বিসিসিআই) আজ মঙ্গলবার এই অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৩ কোটি ৬২ লাখ টাকা।

Manual5 Ad Code

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়া এই ঘোষণা নিশ্চিত করে বলেন, ‘পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিজয়ী অভিযানের পর টিম ইন্ডিয়াকে ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।’

Manual5 Ad Code

বিসিসিআইয়ের এই পুরস্কারের অর্থ ২০২৪ সালের তুলনায় ৬ কোটি রুপি বেশি। ২০২৪ সালে তৎকালীন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ রোহিত শর্মার নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী দলের জন্য ১২৫ কোটি রুপি নগদ পুরস্কার ঘোষণা করেছিলেন।

অন্যদিকে বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৯৬ রানে হেরে টুর্নামেন্টের রানার্স আপ নিউজিল্যান্ড আইসিসি থেকে পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি ৪৬ লাখ টাকার কিছু বেশি।

Manual3 Ad Code

t