ফিফা বিশ্বকাপের কাউন্ট ডাউন চলছে। ৭১ দিন পর শুরু হবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’। ইতিহাসের সবচেয়ে বড় পরিসর ৪৮ দলের অংশগ্রহণ দেখা যাবে ২২তম আসরে।
আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ছাড়াও এবার প্রথমবারের বিশ্বমঞ্চে অংশ নেবে কুরাসাওয়ের মতো নতুন কয়েকটি দেশ।
বিশ্বকাপের দরজায় কড়া নাড়ার মুহূর্তে অংশগ্রহণকারী দেশগুলো শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। ফিফা প্রীতি ম্যাচে একে অন্যের বিপক্ষে খেলছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
বুধবার বিশ্বজয়ী আর্জেন্টিনা ঘরের মাঠে আফ্রিকান দেশ জাম্বিয়াকে আতিথ্য দেবে। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল যুক্তরাষ্ট্রের মাটিতে লড়বে ইউরোপের অন্যতম শক্তিশালী দল ক্রোয়েশিয়ার বিপক্ষে।
Manual2 Ad Code
আলবার্তো হোসে আর্মান্দো স্টেডিয়ামে বুধবার (১লা এপ্রিল) বাংলাদেশ সময় ভোর পাঁচটা ১৫ মিনিটে শুরু আর্জেন্টিনা ও জাম্বিয়ার লড়াই। আর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ব্রাজিল-ক্রোয়েশিয়ার ম্যাচটি ঠিক তার ৪৫ মিনিট পর অনুষ্ঠিত হবে।
জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপের মূল আসরের আগে আর্জেন্টিনার ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচ। যদিও বেশ কিছু গণমাধ্যম বলছে, বিশ্বকাপের আগে আরও দুটি প্রীতি ম্যাচে নামতে পারে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, স্কালোনি এই ম্যাচে তাঁর স্কোয়াডের গভীরতা পরীক্ষার লক্ষ্যে এমন অনেক খেলোয়াড়কে সুযোগ দিতে পারেন যারা গত ম্যাচে খেলার সুযোগ পাননি।
Manual7 Ad Code
জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে বিশ্রাম দেওয়া হতে পারে। গোলপোস্টের নিচে জায়তা পেতে পারেন মার্সেইর গোলকিপার জেরোনিমো রুল্লি। রক্ষণভাগে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সঙ্গে তাগলিয়াফিকো, অগাস্টিন গিয়াই ও লুকাস মার্তিনেসের খেলার সম্ভাবনা রয়েছে।
Manual2 Ad Code
মধ্যমাঠে লেয়ান্দ্রো পারেদেস ও গুলিয়ানো সিমিওনেদের ওপর ভরসা রাখতে পারেন কোচ। আক্রমণভাগে অধিনায়ক লিওনেল মেসি শুরু থেকে খেলবেন কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও, হুলিয়ান আলভারেসের সঙ্গে জুটি বাঁধতে পারেন ফ্লাকো লোপেজ। এছাড়া বদলি হিসেবে মাঠে নামার অপেক্ষায় আছেন উদীয়মান তারকা ভ্যালেন্টিন বার্কো ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
নিজেদের সবশেষ প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে হারের পর মানসিকভাবে কিছুটা ব্যাকফুটে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপের আগে ৭ জুন মিসরের বিপক্ষে তাদের আরেকটি ম্যাচ থাকলেও, চূড়ান্ত দল গঠনের ক্ষেত্রে ক্রোয়েশিয়া ম্যাচটিকেই মূল মানদণ্ড হিসেবে দেখছেন আনচেলোত্তি।
যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে অনুষ্ঠেয় এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না ব্রাজিল শিবির।