৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প
৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প
editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual6 Ad Code
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে আবারও আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই শর্ত মানতে ব্যর্থ হলে ইরানে নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর দ্য টেলিগ্রাফের।
শনিবার (৪ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই সময়সীমা বেধে দিয়েছেন তিনি।
Manual4 Ad Code
পোস্টে ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে— ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ওপর নরক নেমে আসবে। তিনি আরও দাবি করেন, ইরান যদি চুক্তিতে না আসে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, তিনি এর আগে ইরানকে ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন ১৪ দফা পরিকল্পনা মেনে চলার জন্য। তবে, একাধিকবার সেই সময়সীমা বাড়ানো হয়, কারণ আলোচনা ‘ইতিবাচকভাবে এগোচ্ছে’ বলে তিনি দাবি করেন।
এ সপ্তাহে ট্রাম্প আরও দাবি করেন, প্রয়োজন হলে ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি করা হতে পারে। একইসঙ্গে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ইঙ্গিত দেন।
Manual1 Ad Code
অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় একটি বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি একটি পারমাণবিক কেন্দ্রের বাইরের অংশেও ক্ষতির খবর পাওয়া গেছে।
ইরান পাল্টা জবাবে দুবাইয়ের একটি মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার দাবি করেছে এবং কুয়েতে জেট ফুয়েল উৎপাদনকারী একটি স্থাপনাতেও আঘাত হেনেছে বলে জানিয়েছে। এছাড়া পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন জ্বালানি স্থাপনায় হামলা বাড়ানোর হুমকিও দিয়েছে তেহরান।
এদিকে, শুক্রবার দক্ষিণ ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করা হয়েছে। পাইলট উদ্ধার করা হলেও অস্ত্র সিস্টেম অফিসার নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।