আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

editor
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬, ০৭:২৭ অপরাহ্ণ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইরানি প্রতিনিধিদলের বৈঠক

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে আসা এ দলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা সামনে রেখে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে অবস্থান করছে।

Manual8 Ad Code

শনিবার (১১ এপ্রিল) তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন। তবে বৈঠকের আনুষ্ঠানিক বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

Manual7 Ad Code

কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, আসন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ঘিরে পাকিস্তানের সম্ভাব্য মধ্যস্থতাকারী ভূমিকা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু বৈঠকে উঠে এসেছে।

Manual7 Ad Code

সূত্র: আল–জাজিরা

 

Manual7 Ad Code