আজ , ,

মোদিকে ট্রাম্পের ফোন

editor
প্রকাশিত April 14, 2026, 11:13 PM
মোদিকে ট্রাম্পের ফোন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ ফোনালাপ করেছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর এটাই ছিল দুই নেতার প্রথম কথা।

Manual3 Ad Code

প্রায় ৪০ মিনিট স্থায়ী এই আলোচনায় উভয় নেতা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখার ওপর জোর দেন।

ফোনালাপের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বিভিন্ন ক্ষেত্রে তাদের দ্বিপাক্ষিক সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি জানান, দুই দেশ তাদের “বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব” আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মোদি তার পোস্টে উল্লেখ করেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ফোন পেয়েছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেছি। আমরা সব ক্ষেত্রে আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।” এছাড়া আলোচনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও কথা হয়েছে এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

Manual5 Ad Code

ফোনালাপের পরপরই ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর জানান, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মিতভাবেই প্রধানমন্ত্রী মোদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে আপডেট দেন।

উল্লেখ্য, এর আগে গত ২৪ মার্চ দুই নেতা সর্বশেষ কথা বলেন। তখনও তারা মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পাকিস্তানে ব্যর্থ আলোচনার পর নতুন করে দ্বিতীয় দফা সংলাপের প্রচেষ্টা চলছে বলে জানা গেছে।

 

Manual2 Ad Code