আজ শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প

editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো: ট্রাম্প

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বর্তমানে তাদের সম্পর্ক ভালো অবস্থায় রয়েছে এবং একটি সম্ভাব্য চুক্তির দিকে দ্রুত অগ্রগতি হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রয়টার্সকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আনা হতে পারে এবং এ বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

Manual5 Ad Code

তিনি আরও দাবি করেন, ধাপে ধাপে পারমাণবিক সংশ্লিষ্ট স্থাপনার অবশিষ্টাংশ সংগ্রহ করা হবে এবং তা যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হতে পারে।

তবে ট্রাম্পের এসব মন্তব্যের পর ইরান কঠোরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই দেশের বাইরে স্থানান্তর করা হবে না। এ ধরনের কোনো পরিকল্পনাও নেই।

ট্রাম্প ‘পারমাণবিক ধুলো’ বলতে গত বছরের বোমা হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনায় অবশিষ্ট পদার্থকে বোঝাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code

ট্রাম্প দাবি করেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই এই সংঘাতের মূল লক্ষ্য। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বজায় রাখার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি মনে করি চুক্তিটা খুব দ্রুত হবে। ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখন খুবই ভালো।’

আরও আলোচনার দরকার আছে বলেও তিনি উল্লেখ করেন এবং জানান এটি ‘সম্ভবত এই সপ্তাহের শেষেই’ হবে। চুক্তি হলে তিনি ইসলামাবাদ ‘যেতে পারেন’ বলেও ইঙ্গিত দেন।

Manual1 Ad Code

ইউরেনিয়ামের বিনিময়ে বিপুল অর্থ প্রদানের বিষয়ে প্রকাশিত খবরও ট্রাম্প অস্বীকার করে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। কোনো অর্থ লেনদেন হচ্ছে না।’

Manual8 Ad Code