যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’
যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যের দিকে বৃহত্তম মার্কিন রণতরি ‘জেরাল্ড ফোর্ড’
editor
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামরিক উপস্থিতি জোরদার করতে আবারও লোহিত সাগরে মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’। পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
Manual1 Ad Code
মার্কিন প্রতিরক্ষা সূত্র জানায়, পূর্ব ভূমধ্যসাগর থেকে যাত্রা করে রণতরিটি সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরে প্রবেশ করেছে। এর সঙ্গে গানপাউডার ও মিসাইল সজ্জিত দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার ‘ইউএসএস মাহান’ এবং ‘ইউএসএস উইনস্টন এস চার্চিল’ রয়েছে। নিরাপত্তাজনিত কারণে অভিযানের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়নি।
Manual1 Ad Code
এর আগে প্রায় এক মাসের বেশি সময় ধরে ভূমধ্যসাগরে মেরামতের জন্য অবস্থান করছিল জেরাল্ড ফোর্ড। জাহাজটির লন্ড্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৬০০ নৌসেনার আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মেরামত শেষে এখন এটি পূর্ণ সক্ষমতায় পুনরায় মোতায়েন হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের ক্ষেত্রে ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী রেকর্ডও অতিক্রম করেছে এই রণতরি।
Manual6 Ad Code
জেরাল্ড ফোর্ড যোগ দেওয়ায় বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি সক্রিয় রয়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান করছে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’।
Manual3 Ad Code
এদিকে আরও একটি রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে এই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। ফলে অল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ অবস্থান করতে পারে।
সামরিক বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগর ও আশপাশের জলসীমায় প্রভাব ধরে রাখতেই যুক্তরাষ্ট্র এই শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে।