আজ রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধি দল

editor
প্রকাশিত এপ্রিল ২৫, ২০২৬, ০৯:৪১ অপরাহ্ণ
পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধি দল

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

ইসলামাবাদে উচ্চপর্যায়ের সিরিজ বৈঠক শেষে পাকিস্তান ত্যাগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। দিনভর ব্যস্ত কর্মসূচি ও গুরুত্বপূর্ণ আলোচনা শেষে প্রতিনিধি দলটি তেহরানের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করে।

সফরকালে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের শীর্ষস্থানীয় রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো।

Manual1 Ad Code

পাকিস্তান ত্যাগের আগে প্রতিনিধি দলটি তাদের আনুষ্ঠানিক দাবিনামা বা ‘অফিসিয়াল ডিমান্ড লিস্ট’ পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান সংঘাত নিরসনে ইরানের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code