আজ বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন পেয়ে প্রথম ভাষণে যা বললেন শুভেন্দু

editor
প্রকাশিত মে ৮, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
মুখ্যমন্ত্রী পদে মনোনয়ন পেয়ে প্রথম ভাষণে যা বললেন শুভেন্দু

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণে স্বামী বিবেকানন্দের মন্ত্রে এগিয়ে চলার অঙ্গীকার করেছেন শুভেন্দু অধিকারী।

Manual8 Ad Code

তিনি বলেছেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে এবং সেই কাজের মাধ্যমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বপ্নপূরণ’ হবে।

শুক্রবার (৮ মে) নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বিজেপির ২০৭ জন জয়ী বিধায়কের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দুর নাম ঘোষণা করেন। এরপর ভাষণে শুভেন্দু বলেন, ‘স্বামী বিবেকানন্দের মন্ত্র ‘চরৈবেতি’ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

তিনি দাবি করেন, চলতি নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪৬ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। আগামী নির্বাচনে সেই সমর্থন ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েই কাজ করবে দল।

শুভেন্দু বলেন, ‘মোদীজি যে গ্যারান্টি দিয়েছেন, তা পূরণ করার কাজ বিজেপি সরকার করবে। আমি নয়, আমরা—এই নীতিতে সরকার চলবে। কথা কম, কাজ বেশি হবে।’

তিনি আরও জানান, নির্বাচনের সময় অমিত শাহ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করা হবে। বিশেষ করে সন্দেশখালি থেকে আরজি কর পর্যন্ত নারী নির্যাতনের অভিযোগ নিয়ে কমিশন গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তদন্তে অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে কমিশন গঠনের কথাও বলেন।

Manual2 Ad Code

শুভেন্দুর ভাষণে উঠে আসে ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রসঙ্গও। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে পশ্চিমবঙ্গও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা রাজস্থানের মতো উন্নয়নের সুবিধা পাবে।

তিনি বলেন, ‘মোদীজির মন্ত্র হোক ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াস’। কেন্দ্র-রাজ্য যৌথভাবে কাজ করে বাংলাকে নতুনভাবে গড়ে তুলতে হবে।’

রাজ্যের মানুষের ‘ভয় কাটাতে’ বিজেপি সফল হয়েছে বলেও দাবি করেন শুভেন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন উদ্ধৃত করে তিনি বলেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির—এই ভয় জয় করতেই হবে।’

Manual2 Ad Code

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতাদের ধন্যবাদ জানান শুভেন্দু। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, স্বামী প্রণবানন্দসহ বাংলায় বিজেপির প্রবীণ নেতাদের স্মরণ করেন তিনি।

এছাড়া বিজেপির নিহত কর্মীদের প্রতিও শ্রদ্ধা জানিয়ে শুভেন্দু বলেন, ‘হাজার হাজার বিজেপি কর্মী অত্যাচার সহ্য করেছেন, ঘরছাড়া হয়েছেন। তাদের স্বপ্ন পূরণে বিজেপি সরকার কাজ করবে।’

আগামীকাল শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকার কথা রয়েছে।