আজ শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

editor
প্রকাশিত মে ১৯, ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ
দুই দিনের চীন সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সরকারি সফরে চীন যাচ্ছেন আজ মঙ্গলবার। তিনি ১৯ ও ২০ মে বেইজিংয়ে অবস্থান করবেন। ক্রেমলিনের থেকে ইউরি উশাকভ জানিয়েছেন, সফরের কর্মসূচি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ হবে। সফরে রুশ প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

Manual7 Ad Code

এছাড়া দুই দেশের মধ্যে বিস্তৃত পরিসরে আলোচনা অনুষ্ঠিত হবে। শিক্ষা খাতে যৌথ কার্যক্রমের উদ্বোধন করবেন দুই নেতা এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করবেন।

এ খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।

Manual2 Ad Code

এছাড়া পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। ওই বৈঠকে মূলত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। রাশিয়া ও চীনের কৌশলগত অংশীদারত্ব গত ২৫ বছরে আরও শক্তিশালী হয়েছে। দুই দেশের মধ্যে প্রতিবেশী সম্পর্ক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর থেকে এই সম্পর্ককে প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের নেতারাও বারবার এ সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন।

Manual8 Ad Code

এজন্যই মস্কো ও বেইজিংয়ের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। ২০১৩ সাল থেকে পুতিন ও শি’র মধ্যে ৪০ বারের মতো দেখা হয়েছে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে কিংবা অন্য কোনো সম্মেলনে। রাশিয়ার সঙ্গে বাৎসরিক ২০০০০ কোটি ডলারের অধিক দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে চীনের। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চীন সফরের সপ্তাহ না পেরুতেই পুতিনের এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

Manual5 Ad Code