আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

editor
প্রকাশিত মে ২২, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) পদ থেকে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড। তার স্বামী অত্যন্ত বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে এবং তাকে সমর্থন জোগাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার ওভাল অফিসে এক বৈঠকে গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ৩০ জুন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ে তার শেষ কার্যদিবস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেওয়া হয়নি।

Manual7 Ad Code

তুলসী গ্যাবার্ডের পদত্যাগপত্র হাতে পাওয়ার কথা উল্লেখ করেছে ফক্স নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, পদত্যাগপত্রে তিনি লিখেছেন, আমার ওপর আস্থা রাখার জন্য এবং গত দেড় বছর ধরে ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়কে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি আরও লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত, ২০২৬ সালের ৩০ জুন থেকে কার্যকর হতে যাওয়া আমার পদত্যাগপত্রটি জমা দিতে হচ্ছে। আমার স্বামী আব্রাহাম সম্প্রতি অত্যন্ত বিরল এক ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে, তার পাশে থাকার জন্য এবং এই লড়াইয়ে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার জন্য আমাকে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’

Manual2 Ad Code

ডিএনআই হিসেবে দায়িত্ব পালনকালে তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থাকে পুনর্গঠনে বেশ কিছু রূপান্তরমূলক পদক্ষেপ নিয়েছিলেন। চলতি মাস পর্যন্ত গ্যাবার্ড সরকারের ৫ লাখেরও বেশি পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছেন। এর মধ্যে ট্রাম্প-রাশিয়া তদন্ত, জন এফ কেনেডি ও রবার্ট এফ কেনেডি হত্যাকাণ্ড এবং অন্যান্য বিষয়সংক্রান্ত নথি রয়েছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code