ফের বৈঠকে বসছে ভারত-আমেরিকা! সোমবার থেকে শুরু হবে বাণিজ্য চুক্তির ‘বাকি এক শতাংশ কাজ’ নিয়ে আলোচনা
ফের বৈঠকে বসছে ভারত-আমেরিকা! সোমবার থেকে শুরু হবে বাণিজ্য চুক্তির ‘বাকি এক শতাংশ কাজ’ নিয়ে আলোচনা
editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সম্প্রতি জানিয়েছেন, দু’দেশের অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনার প্রায় ৯৯ শতাংশ কাজই হয়ে গিয়েছে। মাত্র এক শতাংশ কাজ বাকি রয়েছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ফের বৈঠকে বসছে ভারত এবং আমেরিকা। সোমবার ১ লা জুন থেকে দিল্লিতে চার দিনের বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে দু’দেশের। গত ফেব্রুয়ারি মাসেই ভারত এবং আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির রূপরেখা স্থির হয়েছিল। চার দিনের বৈঠকে সেই অন্তর্বর্তী চুক্তির বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন সে দেশের বাণিজ্য আলোচনার প্রতিনিধিদলের প্রধান ব্রেন্ডন লিঞ্চ। অন্য দিকে, ভারতের তরফে এই বৈঠকের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। ভারতের তরফে আলোচনার জন্য প্রতিনিধিদলের প্রধান তিনিই। বাণিজ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, অন্তর্বর্তী চুক্তির বিস্তারিত বিষয়গুলি চূড়ান্ত করার জন্য আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় শুল্ক এবং বাণিজ্যিক বিষয় সরলীকরণ, বিনিয়োগ বৃদ্ধি-সহ বিভিন্ন বিষয়ও এই আলোচনায় উঠে আসতে পারে।
Manual8 Ad Code
ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সম্প্রতি জানিয়েছেন, দু’দেশের অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতা নিয়ে আলোচনার প্রায় ৯৯ শতাংশ কাজই হয়ে গিয়েছে। মাত্র এক শতাংশ কাজ বাকি রয়েছে। এ অবস্থায় সোমবার থেকে শুরু হওয়া চার দিনের বৈঠকের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এর আগে গত এপ্রিলে বৈঠকে বসেছিল দু’দেশের বাণিজ্য সংক্রান্ত সমঝোতার প্রতিনিধিদল। সেই বার বৈঠক হয়েছিল ওয়াশিংটনে।
Manual1 Ad Code
ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তির কাঠামো তৈরির জন্য দু’দেশের সমঝোতায় পৌঁছোনোর কথা ঘোষণা হয় ৭ ফেব্রুয়ারি। ৫০% থেকে ভারতীয় পণ্যে শুল্ক কমিয়ে ১৮% করতে রাজি হয় আমেরিকা। পরবর্তী সময়ে আমেরিকার সুপ্রিম কোর্টে ধাক্কা খায় মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিকে বেআইনি বলে ঘোষণা করে দেয় মার্কিন সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতির মাঝেই গত এপ্রিলে বৈঠক হয় দু’দেশের।