আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কোনভাবেই সহ্য করবে না ইরান: মোহাম্মদ বাঘের

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৬, ০৮:২০ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কোনভাবেই সহ্য করবে না ইরান: মোহাম্মদ বাঘের

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক বা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা হলে তা সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, শর্ত ভঙ্গের ক্ষেত্রে ইরান চূর্ণকারী জবাব দিতে প্রস্তুত।

Manual1 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, “খারাপ বিশ্বাস, চুক্তি লঙ্ঘন এবং অতিরিক্ত দাবির ক্ষেত্রে শত্রুকে চূর্ণকারী জবাব দিতে আমাদের কোনো দ্বিধা নেই।”

তিনি আরও সতর্ক করে বলেন, যুদ্ধের সময় প্রতিপক্ষ একবার ‘চড়’ খেয়েছে, আবার একই পথে হাঁটলে আরও কঠিন প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

Manual5 Ad Code

এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী নিয়ে অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুর্গেনস্টকে হওয়ার কথা থাকা ওই বৈঠক আর অনুষ্ঠিত হচ্ছে না বলে শুক্রবার নিশ্চিত করা হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রযুক্তিগত আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠাতে বিলম্ব করছে। লেবাননে চলমান সংঘাত ও ইসরায়েলি সামরিক অভিযানের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Manual6 Ad Code

গত বুধবার স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার কথা উল্লেখ থাকলেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

গালিবাফ বলেন, যেকোনো আলোচনা তেহরানের ‘রেড লাইন’ মেনে হতে হবে। তার মতে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করাই আলোচনার অন্যতম প্রধান শর্ত।

তিনি আরও বলেন, “যদি শত্রু আবার আগ্রাসনের পথে যায়, আমরা প্রস্তুত। আমাদের আঙুল ট্রিগারে রয়েছে এবং কঠোর জবাব দিতে কোনো দ্বিধা করব না।”

অন্যদিকে চুক্তির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়ায় মধ্যস্থতাকারী দেশগুলোর মধ্যে নতুন বৈঠকের প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

Manual7 Ad Code