আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী; ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
বললেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী; ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

Manual7 Ad Code

ইরানকে হরমুজ থেকে টোল আদায় করতে দেওয়া হবে না
যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ইরানকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে কোনো টোল আদায় করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি বলেছেন, ইরানকে যদি এমন কোনো সুযোগ দেওয়া হয় তাহলে এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি হবে।

আজ মঙ্গলবার (২৩ জুন) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে গেছেন রুবিও।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালালে পাল্টা হামলার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিসাইল ও ড্রোন ছুড়ে ইরান।

মধ্যপ্রাচ্যের যেসব দেশ ইরানের হামলার কবলে পড়েছিল তার মধ্যে ছিল আমিরাত। এই দেশের মাধ্যমেই নিজের মধ্যপ্রাচ্য সফর শুরু করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ওই অঞ্চলের আরও দুটি দেশে সফর করবেন।

Manual1 Ad Code

কাল প্রথমে আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক হবে। এরপর তিনি যাবেন কুয়েতে। সেখান থেকে বাহরাইনে গিয়ে গালফ কো-অপারেশন কাউন্সিলের একটি বৈঠকে যোগ দেবেন।

Manual2 Ad Code

মূলত আরব মিত্রগুলোকে আশ্বস্ত করতে এ সফর করছেন রুবিও।

 

Manual7 Ad Code