হরমুজ প্রণালীতে উদ্ধার অভিযান, নিরাপদে আড়াই হাজার নাবিক
হরমুজ প্রণালীতে উদ্ধার অভিযান, নিরাপদে আড়াই হাজার নাবিক
editor
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ণ
Manual5 Ad Code
আন্তর্জাতিক ডেস্ক
Manual3 Ad Code
হরমুজ প্রণালী থেকে ১১৫টি জাহাজ ও আড়াই হাজার নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া উদ্ধার অভিযানের অংশ হিসেবে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এই পদক্ষেপ নিয়েছে।
সংস্থাটির মহাসচিব আর্সেনিও ডমিনগুয়েজ বলেন, ‘গত সাড়ে তিন দিনে আমরা অন্তত ১১৫টি জাহাজ সরাতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে প্রায় আড়াই হাজার নাবিক নিরাপদে হরমুজ প্রণালী ত্যাগ করেছেন।’
Manual6 Ad Code
তবে তিনি সতর্ক করে জানান, এই সংখ্যা পুরোপুরি চূড়ান্ত নয়, কারণ শুক্রবার সকালের ট্রানজিটগুলো যাচাই করতে তার আরও কিছু সময় প্রয়োজন।
ওমান উপসাগরে একটি জাহাজে হামলার পর বৃহস্পতিবার আটকে পড়া নাবিকদের সরিয়ে নেওয়ার কাজ স্থগিত করা হয়েছিল। তবে পুনরায় এই উদ্ধার অভিযান শুরুর চেষ্টা চলছে। আইএমও মহাসচিব জানান, জাহাজগুলো আর হামলার শিকার হবে না এবং বাণিজ্য প্রবাহ অব্যাহত থাকবে—এমন নিশ্চয়তা পেলেই তিনি দ্রুত উদ্ধার প্রক্রিয়া আবার শুরু করতে প্রস্তুত।
এদিকে ইরান সতর্ক করে বার্তা দিয়েছে, অনুমোদনহীন করিডোর ব্যবহার করলে আইনি নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তবে এই নিষেধাজ্ঞাগুলো আসলে কী ধরনের, সে বিষয়ে নিজের অজ্ঞতার কথা জানান ডমিনগুয়েজ।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপসাগরে হামলার পর আইএমও তাদের উদ্ধার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডমিনগুয়েজ উল্লেখ করেন, নাবিকদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সমন্বিত পদ্ধতি ও নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি আরও স্পষ্ট না হওয়া পর্যন্ত আইএমওর উদ্ধার পরিকল্পনা স্থগিত থাকবে।
Manual4 Ad Code
এই অঞ্চলে উত্তেজনা ও সামুদ্রিক নিরাপত্তার উদ্বেগের মধ্যে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নিতে আইএমও এবং ওমান একটি পরিকল্পনা ঘোষণার কয়েক ঘণ্টা পরই এই স্থগিতের সিদ্ধান্ত আসে।
বৃহস্পতিবার দিনের শুরুতে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ওমানের উপকূলে একটি মালবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। এতে জাহাজের ব্রিজের ক্ষতি হলেও কোনো হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।