সংঘাতের শঙ্কায় বিদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
সংঘাতের শঙ্কায় বিদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
Manual2 Ad Code
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য সংঘাত, নিরাপত্তা ঝুঁকি ও ভ্রমণ বিঘ্নের আশঙ্কায় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
Manual6 Ad Code
পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে এবং যেকোনো সময় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে, স্থানীয় নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে এবং নিয়মিত সংবাদ পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে বিদেশে অবস্থানরত সব মার্কিন নাগরিককে নিজ নিজ এলাকার নিকটবর্তী মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে জারি করা নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। বিশেষ করে মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের বাড়তি সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ কিংবা ভ্রমণসূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। তাই ভ্রমণ পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, মধ্যপ্রাচ্যের বাইরেও মার্কিন কূটনৈতিক স্থাপনা ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা সম্ভাব্য হামলার ঝুঁকিতে থাকতে পারে। বিশেষ করে ইরান-সমর্থিত বা ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
Manual6 Ad Code
এ পরিস্থিতিতে বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের চলাচল ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।