যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে সমান কঠোর জবাব দেবে ইরান
editor
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৬, ০৯:৪০ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর পারমাণবিক হামলা চালায়, তাহলে তেহরানও সমান শক্তিতে জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি।
বুধবার (১৯ আগস্ট) ফাদা হোসেন মালেকি স্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবেন না, কারণ তাতে পুরো বিশ্ব ভয়াবহ যুদ্ধের মুখে পড়বে।
মালেকি স্পষ্ট করে জানান, ইরানের ওপর যে ধরনের অস্ত্র দিয়েই আঘাত করা হোক, তেহরানও ঠিক একই মাত্রায় জবাব দেবে। নিজেদের পারমাণবিক অস্ত্র আছে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। তিনি আরও বলেন, সামরিক জবাব দেওয়ার জন্য ইরানের হাতে অনেক গোপন ও শক্তিশালী বিকল্প রয়েছে। এখন তেহরান শুধু আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক প্রতিরোধের নীতি নিয়েছে।
দুই দেশের মধ্যে চলমান আলোচনা স্থগিত হওয়ার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আগের সমঝোতা মানছে না। যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতি রক্ষা না করলে ইরান আর কোনো আলোচনায় বসবে না। এতে হরমুজ প্রণালিসহ বিভিন্ন আঞ্চলিক সংকট অমীমাংসিতই থেকে যাবে। ওমানের মধ্যস্থতায় চলা আলোচনাকে তিনি আলাদা প্রক্রিয়া বলে উল্লেখ করেছেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরান নাকচ করে দিয়েছে বলেও জানান।
Manual4 Ad Code
এর আগে যুদ্ধবিরতিতে প্রাথমিক সমঝোতা হলেও হরমুজ প্রণালিসহ বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব কাটেনি। গত ফেব্রুয়ারিতে ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে এ উত্তেজনা এখনও বহাল রয়েছে।