আজ মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি

editor
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ
দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন শুক্রবার (১৪ আগস্ট) ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে এক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর আদালতটির রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

এদিকে এ বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল জানিয়েছেন, বোমা হামলার হুমকিটি ভুয়া বলে মনে হচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর পুরো প্রাঙ্গণে তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তে কোনও হুমকি নেই।

Manual4 Ad Code

দিল্লি ফায়ার সার্ভিসের জানিয়েছে, হাইকোর্ট ছাড়াও দিল্লির আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকির ফোন ও বার্তা পাওয়া গেছে। স্থানগুলো হলো- জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস/ডিএম অফিস, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস।

খবর পাওয়ার সাথে সাথেই এসব দুর্ঘটনাস্থল ও এলাকাগুলোর অভিমুখে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। এএনআই জানিয়েছে, এখন পর্যন্ত তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

Manual8 Ad Code