আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬; নির্বাচনী নিরাপত্তায় রবিবার থেকে মাঠে নামবে আইন-শৃঙ্খলা বাহিনী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ণ
জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬; নির্বাচনী নিরাপত্তায় রবিবার থেকে মাঠে নামবে আইন-শৃঙ্খলা বাহিনী

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠ পর্যায়ে আনসার বাহিনী মোতায়েন করা হবে।

এ ছাড়া নির্বাচনের আগের দিন (১১ ফেব্রুয়ারি) সকালে ১ লাখ ৫৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

Manual3 Ad Code

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান, সুষ্ঠু ভোট নিশ্চিতে এরইমধ্যে ৮০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি ৪৩ হাজার কেন্দ্র গোয়েন্দা নজরদারিতে থাকবে।

এ ছাড়া নির্বাচনে নিরাপত্তায় প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এরমধ্যে ১ লাখ ৮ হাজার ৮৫ জন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য এবং ৩৭ হাজার ৪৫৩ জন (১,২১০ প্লাটুন) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য দায়িত্বে থাকবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসার পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি পর্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটূকথা বলছে না। প্রস্তুতি পর্ব ভালোভাবে সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

ভোট যেন সুষ্ঠু হয়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। এবারের নির্বাচন সেফ হবে এবং উৎসবমুখর পরিবেশে নারীরা ভোট দেবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

Manual7 Ad Code