আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

editor
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ণ
বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় দেশের সব বিশ্ববিদ্যালয় আজ সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে।

Manual8 Ad Code

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ উদ্দেশ্যে পবিত্র রমজান উপলক্ষে সোমবার ( ৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের জন্য নির্ধারিত তারিখ পর্যন্ত সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

Manual6 Ad Code

বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করা, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ও ফ্যান বন্ধ রাখা, এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে ব্যবহার করা, অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখা, এবং করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ব্যবহার না করা।

Manual6 Ad Code

এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার, অফিস শেষে সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, অতিরিক্ত আলোকসজ্জা এড়িয়ে চলা এবং গাড়ির ব্যবহার সীমিত করার নির্দেশনাও বিশ্ববিদ্যালয়গুলোকে দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন করে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।