সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
Manual5 Ad Code
রোববার (৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগীয় কার্যালয়ের ইন্সপেক্টর যিশু তালুকদার।
Manual6 Ad Code
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।
Manual2 Ad Code
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।