আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদে বিরোধীদলীয় নেতাকে স্বরাষ্ট্রমন্ত্রী; আপত্তি দিতে হয় বিল উত্থাপনের পর, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না

editor
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
সংসদে বিরোধীদলীয় নেতাকে স্বরাষ্ট্রমন্ত্রী; আপত্তি দিতে হয় বিল উত্থাপনের পর, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

বিল পাস হওয়ার পর যদি বলেন আমি কিছু বুঝিলাম না। আপত্তি দিতে হয় বিল উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিংয়ে বিবেচনার সময়, সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Manual4 Ad Code

শুক্রবার ( ১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিল পাস হয়ে যাওয়ার পর যদি বলা হয় ‘আমি কিছু বুঝিলাম না’, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। আপত্তি দেওয়ার সময় ছিল বিল উত্থাপন ও সেকেন্ড রিডিংয়ের সময়।”

তিনি বিরোধীদলীয় সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় তারা সহযোগিতা করেছেন এবং বিভিন্ন ধাপে মতামত দিয়েছেন। এ জন্য সরকারি দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, কার্য উপদেষ্টা কমিটির মাধ্যমে আইন প্রণয়নের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে এবং একটি বিশেষ কমিটিতে এসব অধ্যাদেশ পর্যালোচনা করা হয়েছে। ওই কমিটিতে সরকার ও বিরোধী দলের সদস্যরা একসঙ্গে কাজ করেছেন এবং সর্বসম্মতিক্রমে কিছু বিল পাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

তিনি বলেন, কিছু বিলে বিরোধীদল ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে আলোচনা চেয়েছিল এবং স্পিকার প্রয়োজন অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময়ও দিয়েছেন।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code