আজ , ,

চলতি মাসে দেশে আরও ৫ দিন থাকবে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি: বিদ্যুতের যুগ্ম সচিব

editor
প্রকাশিত April 23, 2026, 05:28 PM
চলতি মাসে দেশে আরও ৫ দিন থাকবে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি: বিদ্যুতের যুগ্ম সচিব

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

বাংলাদেশে আরও ৫ দিন বিদ্যুৎ সংকট থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। গ্যাস সংকটের কারণে উৎপাদন ঘাটতি তৈরি হয়েছে, তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে।

Manual6 Ad Code

চলতি মাসে আরও ৫ দিন দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহেনা।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

Manual2 Ad Code

উম্মে রেহেনা বলেন, ‘চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি থাকবে। তবে মে মাসের শুরুতে পরিস্থিতির উন্নতি হবে।’

Manual2 Ad Code

এ সময় তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ‍্যাস সরবরাহ করা যাচ্ছে না ফলে উৎপাদন ঘাটতি তৈরি হচ্ছে। চাহিদার অর্ধেকের কম বিদুৎ উৎপাদন করা যাচ্ছে। এছাড়া ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন করা খরচ বেশি।’

চাহিদার তুলনায় প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে জানিয়ে উম্মে রেহেনা বলেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে ১ হাজার ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ বেশি উৎপাদন হবে, এতে করে সংকট কমবে। লোডশেডিং কম হবে। এছাড়া গ্রাম ও শহরের বিদ্যুতের লোডশেডিং পার্থক্য কমাতে খুব দ্রুত উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে।’