আজ বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের সংগ্রাম জামায়াতের বিরুদ্ধে নয় : দুলু

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৩:০১ অপরাহ্ণ
আমাদের সংগ্রাম জামায়াতের বিরুদ্ধে নয় : দুলু

Manual4 Ad Code

নাটোর প্রতিনিধি 

Manual6 Ad Code

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের সংগ্রাম জামায়াতের বিরুদ্ধে নয়, আমাদের সংগ্রাম যারা গত ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, গুম করে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে।

শনিবার বিকেলে সদর উপজেলার শংকরভাগে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নাটোরে জামায়াতের সমাবেশে বলা হয় নাটোরের সকল কিছু নাকি বিএনপি দখলে নিয়েছে। আমি বলতে চাই নাটোরে কোনো জায়গায়ই দখল করে নাই বিএনপির লোকজন। বিএনপির সময়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমিকসহ কাউকে কোনো চাঁদা দিতে হবে না। যেমনটি আওয়ামী লীগের আমলে আদায় করতো।

Manual4 Ad Code

তিনি বলেন, ক্ষমতায় যেতে চাইলে আগে এ দেশের মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমান এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল। আগামী নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয়ী করবে।

দুলু বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। তাদের সকল হত্যা-অন্যায় অবিচারের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে।

Manual6 Ad Code

জনসভায় হরিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দুলুর স্ত্রী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।