আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত মে ২৪, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে বলে সরকার এখনো আশা করছে। আমরা চাই, তিনি বিচারের মুখোমুখি হোন।’

Manual6 Ad Code

আজ রোববার (২৪ মে)  সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা দেশে ফিরে আসবেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে—এ বিষয়ে সরকারের কোনো প্রস্তুতি আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাঁর প্রত্যর্পণের জন্য অনেক আগেই চিঠি পাঠিয়েছি, বারবার পাঠিয়েছি। সরকার এখনো চায়, আইনানুগ প্রক্রিয়ায়, দুই দেশের মধ্যকার বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকার তাঁকে ফেরত পাঠাবে। আমরা চাই, তিনি বিচারের মুখোমুখি হোন।’

সংলাপে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনলাইন ও অফলাইন জুয়া, ব্যাটিংসহ আধুনিক অপরাধ নিয়ন্ত্রণে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘বর্তমানে প্রচলিত আইনটি অনেক পুরোনো, একদম মান্ধাতা আমলের। সম্ভবত ১৮৬৭ সালের আইন। সেই আইন বাতিল করে আমরা যুগোপযোগী আধুনিক আইন আনতে চাই। বর্তমানে অনলাইন জুয়া, অফলাইন জুয়া, ইন্টারনেটভিত্তিক ব্যাটিংসহ নানা ধরনের অপরাধ বেড়েছে। এসব বিষয়কে অন্তর্ভুক্ত করেই নতুন আইন প্রণয়ন করা হবে। আগামী সংসদ অধিবেশনেই আইনটি আনা সম্ভব হবে।’

Manual7 Ad Code

মাদক আইনের সংস্কার ও মামলার জট নিরসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা জেলায় প্রায় ৮০ হাজার এবং চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিপুল পরিমাণ মাদক মামলা পেন্ডিং রয়েছে। এই মামলার আধিক্য বিবেচনা করে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠন করা হবে।

পাসপোর্টে পরিবর্তন আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নতুন পাসপোর্টে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত’ শব্দগুচ্ছ পুনর্বহাল করা হবে। তিনি বলেন, ‘পাসপোর্টের ভিসা পাতাগুলোতে বিগত সরকারের সময় ব্যক্তিকেন্দ্রিক চর্চা দেখা গেছে, যা বাংলাদেশের অধিকাংশ মানুষের সংস্কৃতি ও চেতনাকে প্রতিনিধিত্ব করে না। আমরা সেটিকে দেশের মানুষের চাহিদা অনুযায়ী সাজাতে চাই।’

মন্ত্রী জানান, নতুন পাসপোর্টের পাতায় জাতীয় স্মৃতিসৌধ, টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সমুদ্রসৈকতসহ বাংলাদেশের ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হবে। তিনি বলেন, পাসপোর্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও প্রতিচ্ছবি দেখা যাবে। সেখানে কোনো দলীয় চিন্তা নয়, বাংলাদেশের মানুষের চিন্তা প্রতিফলিত হবে।

Manual5 Ad Code

এর আগে সংলাপের শুরুতে সালাহউদ্দিন আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতার অপব্যবহার দেশের সামাজিক ও পারিবারিক মূল্যবোধের জন্য হুমকি হয়ে উঠছে। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে লাগামহীনভাবে স্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। অনেকে মনে করেন, সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নির্দিষ্ট গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ইন্টারনেটের যুগে এসব মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং দেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক মাধ্যমে অসামাজিক ও অপসংস্কৃতির চর্চার বিরুদ্ধে সচেতনতামূলক প্রতিবেদন প্রয়োজন।সুএঃ আজকের পএিকা