আজ মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রপতি পদত্যাগের খবর

editor
প্রকাশিত জুলাই ২৪, ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক গণমাধ্যমে রাষ্ট্রপতি পদত্যাগের খবর

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিবিসি, রয়টার্স, দ্য নিউইয়র্ক টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যম পদত্যাগের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক ও বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেছে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো এ ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে, যার অনেকগুলোতেই বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে এসেছে।

হংকংভিত্তিক চীনা মালিকানাধীন সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশের প্রেসিডেন্টের পদত্যাগ, নির্বাচন থেকে ফেরার আগে এক হয়ে গেলেন হাসিনা’। প্রতিবেদনে রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনাকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত করে উপস্থাপন করা হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘বাংলাদেশের প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের পদত্যাগ, জানিয়েছে স্থানীয় গণমাধ্যম’।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের রাজনৈতিক সম্পর্কের বিষয়টি উল্লেখ করে শিরোনাম দিয়েছে, ‘শেখ হাসিনার মিত্র বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছেন’।

Manual1 Ad Code

মালয়েশিয়ার দ্য স্টার রাষ্ট্রপতির পদত্যাগের কারণকে গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ’।

ভারতের নিউজ-১৮ লিখেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, শেখ হাসিনার কাছের লোক, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন’।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে ধরে লিখেছে, ‘সাবেক নেতা (শেখ হাসিনা) ফেরার অনিশ্চয়তার মধ্যে পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি’।

Manual8 Ad Code

এ ছাড়া ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমসহ আরও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগের খবর প্রকাশ করা হয়েছে। তবে সেসব প্রতিবেদনের অধিকাংশেই মূলত পদত্যাগের ঘটনাকেই প্রাধান্য দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code