আজ শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ণ
চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Manual3 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ| তার শরীর ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে| এটি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ|

Manual2 Ad Code

উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ব্যাংগাড়ি-ধর্মদহ সড়কের পাশে ধর্মদহ এলাকার একটি মাঠে বাঁশের মাচার ওপর থেকে শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়|

Manual6 Ad Code

নিহত সামিরুল শাহ একজন চা বিক্রেতা ছিলেন| উপজেলার তেকালা পশ্চিম পাড়া গ্রামের মৃত বিশারদ শাহর ছেলে|

Manual7 Ad Code

পারিবারিক সূত্র জানায়, তাদের পরিবার পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলা থেকে এসে দীর্ঘদিন ধরে এ এলাকায় বসবাস করছে|

Manual3 Ad Code

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে| তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে|