আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: সংসদ সদস্য নাছির
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে: সংসদ সদস্য নাছির
editor
প্রকাশিত আগস্ট ৬, ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে এক সঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই স্মরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
Manual5 Ad Code
এমপি নাছির চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা সমাবেশ করতে চাচ্ছে তারা দলের মধ্যে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।
Manual6 Ad Code
দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেয়া হয়েছে। এখন তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, ওরা চোর। তাদেরকে চুরি করার সুযোগ না দেয়ায় তারা বলে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এমন কথা বলে তাদের উদ্দেশ্যে বলি, উপজেলায় গিয়ে ইউএনও সাহেবকে জিজ্ঞেস করেন এ পর্যন্ত কত টাকা বাজেট এসেছে। আমি যতদিন জীবিত আছি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না বলেন এমপি নাছির চৌধুরী।
Manual6 Ad Code
উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শামসুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। তথ্য সুএঃ ইত্তেফাক