আজ শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা, ভাঙচুর

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়াও ইটপাটকেল নিক্ষেপ করে কাচের বাসার জানালা ভাঙচুর করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে কয়েকজন যুবক ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। এ ছাড়াও গেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। এ সময় গেটে সামান্য আগুন জ্বললেও তা দ্রুত নিভে যায়। ঘটনার সময় বাড়িতে সাকিব আল হাসান বা তার পরিবারের কোনও সদস্য ছিলেন না। স্থানীয় লোকজন এগিয়ে আসায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌‘কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। এটি পেট্রোল বোমা কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

Manual5 Ad Code

সাকিব আল হাসানের একজন আত্মীয় নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সন্ধ্যায় সাকিব আল হাসানের লাইভ শেষ হওয়ার পর কিছু দুর্বৃত্ত মাগুরার বাসায় আক্রমণ চালায়। তারা মূল গেট ভাঙার চেষ্টা করে। তা করতে না পেরে দেয়াল টপকে বাসার ভেতরে আগুন লাগানোর চেষ্টা করে এবং ভাঙচুর চালায়। বাসার ভেতরে সাকিবের বাবা-মা কিংবা আত্মীয়-স্বজন কেউ ছিলেন না। একজন খালা তত্ত্বাবধায়ক হিসেবে আছেন। তবে শেষ পর্যন্ত দুর্বৃত্তরা বড় ক্ষতি করতে পারেনি। আশপাশ থেকে অন্যরা চলে আসায় তারা পিছু হটে। পুরো বিষয়টি নিয়ে আমরা আতঙ্কে আছি।’তথ্য সুএ:বাংলা ট্রিবিউন

Manual6 Ad Code

 

Manual8 Ad Code