আজ বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক

editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০১:১০ পূর্বাহ্ণ
ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: জেলা প্রশাসক

Manual3 Ad Code
স্বপন কুমার সিং, নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈদুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল, ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, হবিগঞ্জের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হাই, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নলিনী কান্ত রায়, পুলিশ পরিদর্শক আরিফুল আমিন, সনাতন ধর্মাবলম্বীদের নেতা শংকর পাল, ইমাম মুফতি মুস্তাফিজুর রহমান এবং হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুমসহ অন্যরা।
সভায় জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, হবিগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জেলা। আসন্ন দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। ধর্মীয় অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
সভায় সামাজিক সম্প্রীতি অটুট রাখা, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরা