আজ বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

editor
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Manual5 Ad Code
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধিঃ

‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিনাজুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহম্মদ।

Manual4 Ad Code

অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার ও নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।