আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ণ
বছরব্যাপী অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার সুবিধা দিয়েছে  জাতীয় রাজস্ব বোর্ড

Manual6 Ad Code

কামরুজ্জামান হিমু 

 

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সংক্রান্ত ব্যবস্থা করদাতাগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে । এই কাজটি করেছে জাতীয় রাজস্ব বোর্ড ।

Manual6 Ad Code

সম্মানিত করদাতাদের চাহিদা ও মতামতের ভিত্তিতে অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া ক্রমশ সহজীকরণ ও অধিকতর করদাতাবান্ধবকরণের ফলে ইতোমধ্যে এবছর ১৪ লাখের বেশী করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন এবং ১৮ লাখের বেশী করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

Manual3 Ad Code

আয়কর দিবস পরবর্তী সময়েও জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবাটি বছরব্যাপী চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আয়কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩ এর ৭৬ ধারা অনুযায়ী বিনিয়োগজনিত কর রেয়াত এবং কোনরূপ কর অব্যাহতি পাবেন না। তাছাড়া, কর দিবসে যে পরিমাণ কর অপরিশোধিত থাকবে তার ওপর আয়কর আইন, ২০২৩ এর ১৭৪ ধারা অনুযায়ী মাসিক ২% হারে (সর্বোচ্চ ২৪ মাস) অতিরিক্ত কর আরোপ করা হবে।

Manual7 Ad Code

জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী সম্মানিত করদাতাগণকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং আয়কর রিটার্ন দাখিল ও আয়কর সনদ প্রাপ্তিতে অনলাইন সেবা গ্রহণে উৎসাহিত করছে।

Manual8 Ad Code