জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক:
ঢাকার আশুলিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Manual6 Ad Code
রোববার (১৫ মার্চ) বিকেলে আশুলিয়া থানাধীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ছাত্রীর নাম শারমিন জাহান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০২১–২২ (৫১ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারমিনের স্বামী ফাহিম হাসান বিকেল তিনটার দিকে বাইরে থেকে এসে বাসার দরজা বন্ধ দেখতে পান। পরে বিষয়টি বাড়িওয়ালাকে জানান। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা শারমিনকে মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে বিকেল চারটার দিকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Manual8 Ad Code
নিহতের স্বামী ফাহিম হাসান জানান, সকালে মোবাইল ফোন কেনার জন্য তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে শারমিনের রক্তচাপ কম থাকায় তিনি একাই ঢাকায় যান। ঢাকায় থাকা অবস্থায় তিনি কয়েকবার শারমিনকে বার্তা পাঠালেও কোনো উত্তর পাননি। পরে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে বাড়িওয়ালাকে জানিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান। তিনি আরও জানান, শারমিনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
Manual5 Ad Code
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল–এ পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তথ্য সুএঃ চ্যানেল আই