আজ শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিভা প্রকাশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন ২০২৫ আগামী ২ মে

editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৫, ০১:২৩ অপরাহ্ণ
প্রতিভা প্রকাশের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন ২০২৫ আগামী ২ মে

Manual3 Ad Code
রেডটাইমস ডেস্ক:
প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২ মে ২০২৫ইং শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। লেখকদের এ মিলনমেলায় সেমিনার, সাহিত্য পুরস্কার ও ছড়া-কবিতা পাঠের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
প্রতিভা প্রকাশ থেকে এ যাবৎ নয় শতাধিক সৃজনশীল বই প্রকাশ হয়েছে। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খ্যাতিমান ও প্রতিশ্রুতিশীল লেখকগণ এই লেখক সম্মিলনে অংশগ্রহণ করবেন। সম্মিলনে ৫ জন কৃতিমান লেখককে এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ও ৬ জন কৃতিমান লেখককে কানামাছি শিশু সাহিত্য পুরস্কার প্রদান করা হবে।
প্রতিভা প্রকাশ এর কর্ণধার ও ছোটদের পত্রিকা কানামাছি এর সম্পাদক কবি মঈন মুরসালিন জানান, সারাদেশ থেকে শতাধিক কবি-লেখকেরা সম্মিলনে অংশগ্রহণ করছেন। বিশেষ করে ঢাকা থেকে তাহমিনা শিল্পী, এস আফরোজ, আলমগীর খোরশেদ, আহমাদ স্বাধীন, ড. ইয়াহ্ইয়া মান্নান, পলি রহমান, শাহনাজ পারভীন মুক্তি, তাহ্ মিনা নিশা, সাগর আহমেদ, হাসিনা সাঈদ মুক্তা, সি এম শাহীন, মৌসুমী সুমি, আজিম সৈয়দ, সিরাজিয়া পারভেজ, সেলিনা আখতার, রাশিদুল হাসান বাচ্চু, নুরুন্নাহার ডলি, আকাশমণি, মানিক চক্রবর্তী, জাহাঙ্গীর আলম লিখন, সুমন সুবহান, তাসরিবা খান, খায়রুননেসা রিমি, জান্নাত তায়েবা, সাইদ খোকন নাজিরী, সাইফুল ইসলাম চৌধুরী, শামীম হাসনাইন, সৈয়দ শাকিল আহাদ, আর্শিনা ফেরদৌস, মাহবুবা ফারুক, দীন মুহাম্মদ, রুবেল হাবিব, ওয়ালি জসিম, শামসুদ্দিন হীরা, নজরুল ইসলাম মন্ডল, হালিম নজরুল, নাদিরা খানম, আবু জাফর ছালেহী, সাদিক মোশাররফ, এম কামরুজ্জামান, জাকির হোসেন কামাল, কানিজ ফাতেমা, ফাহমিদুর রহমান, খন্দকার রুমী, শিরীনা ইয়াসমিন, আরিফা রহমান, নাজনীন শুভ্র, সুপান্থ মিজান, ফরিদা ইয়াসমিন ও শেলী সেলিনা, সিলেট থেকে পুলিন রায়, মো. নিয়াজ উদ্দীন, সেলিম আউয়াল, মোয়াজ আফসার, আলেয়া রহমান, ওমর ফারুক, জাবেদ আহমদ, বেলাল আহমদ চৌধুরী, ইশরাক জাহান জেলী, নাঈমা চৌধুরী ও মোহাম্মদ বাদশা গাজী, চট্টগ্রাম থেকে মাহবুবা চৌধুরী, আকাশ আহমেদ, সবুজ ইসলাম, শাম্মী তুলতুল, রিনা রহমান ও রফিক আনম, টাঙ্গাইল থেকে নাজমুছ সাদাৎ নোমান, নেপাল সূত্রধর চয়ন, ফিরোজ আহমেদ বাবুল, তাহমিনা মল্লিক ও নূর কিবরিয়া, নরসিংদী থেকে মশিউর রহমান দুর্জয়, ফজলুল হক মিলন, দয়াল ফারুক, কলি চক্রবর্তী ও ফখরুল হাসান, ফরিদপুর থেকে জহুরুল হক সুমন, সাদিয়া মিম ও শেখ আমিরুল ইসলাম, রাজশাহী থেকে নিয়ামুল বারী ও রুবিনা রুবি, সুনামগঞ্জ থেকে সৈয়দ কামরুল হাসান ও অসীম চন্দ্র পাল, কুমিল্লা থেকে রতন আলী ও শরীফ প্রধান, গাইবান্ধা থেকে নাসরীন রেখা ও রুহুল আমিন, বরিশাল থেকে শ. ম. ওয়াহিদুজ্জামান ও হারিস মিজান, জয়পুরহাট থেকে শারাবান তহুরা, কিশোরগঞ্জ থেকে গোলাপ আমিন, রাজবাড়ী থেকে বাবলু মওলা, বগুড়া থেকে মাহফুল আখতার, চাঁদপুর থেকে নূর মোহাম্মদ, ফেনী থেকে ফেরদৌস আরা শাহীন, সিরাজগঞ্জ থেকে সরকার জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে এইচ এম জাবেদ হোসাইন, সাতক্ষীরা থেকে সুপদ বিশ্বাস, মাদারীপুর থেকে সুলেখা আক্তার শান্তা, শরীয়তপুর থেকে সুমাইয়া ইসলাম, রংপুর থেকে এস এম সাথী বেগম এবং গাজীপুর আফরোজা আক্তার প্রমুখ রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন।