আজ বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গণঅভ্যুত্থানের পরও চাঁদাবাজ থাকবে—আমরা আশা করিনি: নাহিদ ইসলাম

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ণ

Manual7 Ad Code
দেশবাংলা ডিজিটাল রিপোর্টঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটা গণঅভ্যুত্থানের পরে দেশে চাঁদাবাজ থাকবে, দখলদারিত্ব থাকবে—আমরা আশা করিনি। চাঁদাবাজরা এখনও নৃশংসভাবে মানুষ হত্যা করছে।’
রোববার (১৩ জুলাই) জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর শহীদ মিনারে পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। সেই সরকার ১৬ বছর জোর করে ক্ষমতায় থেকে গুম, খুন, দুর্নীতি, লুটপাটসহ নানা অপকর্ম করেছে।’
নাহিদ ইসলাম অভিযোগ করেন, তিনবার দেশের মানুষ ভোট দিতে পারেনি। জুলুম-নির্যাতনের বিরুদ্ধে অতিষ্ঠ হয়েই জনগণ রাজপথে নেমেছিল।
এদিন সার্কিট হাউস থেকে শুরু হওয়া পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস, সদর হাসপাতাল, মহিলা কলেজ ও সাধনা ব্রিজ এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।