আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

চলন্ত ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারীকে তিনজন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে।

Manual8 Ad Code

সোমবার (৩১ আগস্ট) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ট্রেনটির পরবর্তী স্টপেজে অভিযান চালিয়ে ৪৪ বছর বয়সী ওই নারীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রেনের ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিক (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানায়, সোমবার রাতে কান্নাজড়িত কণ্ঠে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান, চলন্ত ট্রেনে তাকে তিনজন মিলে ধর্ষণ করেছে। ৯৯৯-এর সদস্যরা ট্রেনটির অবস্থান শনাক্ত করে পরবর্তী স্টপেজ শান্তাহার রেলওয়ে থানাকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কনস্টেবল মো. কাইফ শাহ। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই তরুণ কুমার আচার্য।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী নারী ঢাকা বিমানবন্দর থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত কোনো টিকিট ছাড়াই ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন। পরে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সিরাজগঞ্জ যাওয়ার কথা জানান।

Manual2 Ad Code

এরপর ট্রেনের ক্যান্টিন বয় ও আরও দুই ব্যক্তি তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ক্যান্টিন বয়দের কক্ষে নিয়ে যান। সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

Manual2 Ad Code

৯৯৯ থেকে খবর পাওয়ার পর শান্তাহার রেলওয়ে থানার একটি দল ট্রেনটি শান্তাহার স্টেশনে পৌঁছালে অভিযান চালায়। এ সময় পুলিশ ওই নারীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে ক্যান্টিন বয় আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু বক্কর নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার মৃত মাসুদ রানার ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান ও চেষ্টা অব্যাহত রয়েছে।সুএঃ ইত্তেফাক

Manual4 Ad Code