আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এনসিপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

editor
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ণ
এনসিপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

Oplus_16908288

Sharing is caring!


Manual7 Ad Code
সদরুল আইনঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবে না কোনো চাঁদাবাজের আশ্রয়স্থল—এমন হুঁশিয়ারি দিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের পরিচয় ব্যবহার করে যারা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের জন্য এনসিপিতে জায়গা নেই।’
সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের টাউন হল মাঠে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় এই মন্তব্য করেন তিনি।
ভারী বৃষ্টির মধ্যেও আয়োজিত এই জনসভায় তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে কেউ যদি চাঁদাবাজিতে জড়ায়, তাকে আমরা সহ্য করব না। আমাদের লাখ লাখ কর্মী নয়, চাই সৎ ও নিষ্ঠাবান কয়েকজন।’
নিজ দলের কিছু নেতাকর্মীর সমালোচনা করে হাসনাত বলেন, ‘অনেকেই শুধু ফেসবুকে সেলফি তুলে সেলফি-বাণিজ্য করে, বাস্তব কর্মসূচিতে পাওয়া যায় না। এই ধরনের ‘তেলবাজ-সেলফিবাজ’ সংস্কৃতি এনসিপিতে চলবে না।’
সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ হতেই হবে ৫ আগস্টের মধ্যে। আমরা চাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো—নির্বাচন কমিশন, দুদক ও পিএসসি—নিরপেক্ষ নিয়োগে একটি নতুন কমিটি হোক। জনগণের আকাঙ্ক্ষা পূরণেই আমরা জুলাই পদযাত্রা করছি।”
ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “ব্রহ্মপুত্র নদকে হত্যা করা হয়েছে। বিগত সরকার শুধু গণতন্ত্রই নয়, প্রকৃতিকেও হত্যা করেছে। আমরা চাই পরিবেশবান্ধব উন্নয়ন এবং সুষম বণ্টন।”
তিনি ময়মনসিংহবাসীকে ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য ‘জুলাই সনদ ঘোষণাপত্র’ কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানান।
জুলাই পদযাত্রা উপলক্ষে বিকেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপি নেতারা সাক্ষাৎ করেন। পরে পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে আসে। সভার নিরাপত্তায় প্রায় ৫০০ পুলিশ সদস্য ও র‍্যাব মোতায়েন ছিল।
Manual1 Ad Code
Manual8 Ad Code