ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না : সার্জিস আলম
ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না : সার্জিস আলম
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
Manual6 Ad Code
মো: জাফর ইকবাল: আইনগত বাধা না থাকার পরও কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়ার সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের ব্যর্থতা, তারা এইটুকু সাহস দেখাতে পারছে না।
Manual3 Ad Code
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের একটি রেস্টুরেন্টে দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম একথা বলেন। এই সভায় কেন্দ্রীয় কমিটির নেতা প্রীতম দাশসহ এনসিপি ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
Manual5 Ad Code
এসময় সার্ভিস আলম আরও বলেন অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। সরকার নেয়নি এটা তাদের সীমাবদ্ধতা। এটার দায় সরকারকে স্বীকার করতে হবে।
সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না এদের দলটিকে নিষিদ্ধ করতে হবে। এ দলের বিচার করতে হবে।
তিনি আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। সরকার নেয়নি এটা সীমাবদ্ধ এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। তিনি বলেন, নিউ ইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে। এই দুর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে।
অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।
Manual4 Ad Code
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারের সমন্বয়সভা শেষে এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জ এর উদ্দেশ্যে রওয়ানা দেন।
Manual7 Ad Code
এর আগে তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।