নোয়াখালীর হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন।
Manual6 Ad Code
শনিবার ২৪ জানুয়ারি) সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের হাতে হাত রেখে তারা এনসিপিতে যোগ দেন।
Manual8 Ad Code
পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মো. মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ ১৭ জন নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Manual2 Ad Code
এই যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনে আবদুল হান্নান মাসউদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সব দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে নিয়ে নিয়েছি। আনুষ্ঠানিকভাবে আজ থেকে আমাদের দলে প্রতিদিন যোগদান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এই ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করলেন। সবাইকে সঙ্গে নিয়ে আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলব।