আজ সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গুগল সার্চে বিএনপি সবচেয়ে এগিয়ে, দ্বিতীয় অবস্থানে জামায়াত

editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
গুগল সার্চে বিএনপি সবচেয়ে এগিয়ে, দ্বিতীয় অবস্থানে জামায়াত

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রচার। এ বছর নির্বাচনকে সামনে রেখে অফলাইনের পাশাপাশি জোর প্রচার চলছে সামাজিক মাধ্যমে। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীরা বিভিন্ন রাজনৈতিক দলের বিষয়ে জানতে গুগলে সার্চ করছেন।

কোনো দেশের মানুষ ইন্টারনেটে কোন জিনিস নিয়ে সবচেয়ে বেশি খোঁজ নিচ্ছেন, তা জানতে ‘গুগল ট্রেন্ডস’ ব্যবহার করা হয়। গুগল ট্রেন্ডসের বিচারে একটি শব্দ যত বেশি খোঁজা হবে, ততই সেটি ট্রেন্ডিং তালিকার ওপরের দিকে থাকবে।

Manual2 Ad Code

সেই ট্রেন্ডে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনি প্রচার শুরুর (২২ জানুয়ারি) পর থেকে সোমবার (২৬ জানুয়ারি) পর্যন্ত কোন দল এগিয়ে আছে, তা নিয়ে এই প্রতিবেদন।

গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা চারটি রাজনৈতিক দলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, islami andolon, islami andolan bangladesh, হাতপাখা, চরমোনাই ইত্যাদি কিওয়ার্ড লিখে ব্যবহারকারীরা সার্চ করেছেন গুগলে। এই সময়ের মধ্যে গুগল ট্রেন্ডসে দলটির প্রতি অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৪ শতাংশ ব্যবহারকারীর।

Manual4 Ad Code

তৃতীয় অবস্থানে গুগল ট্রেন্ডসে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ncp, এনসিপি, ncp bangladesh, ncp full form, ncp logo, ncp candidates, জাতীয় নাগরিক পাটি ইত্যাদি কিওয়ার্ড ব্যবহার করে গুগলে দলটির বিষয়ে খোঁজা হয়েছে। দলটির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ১১ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গুগলে জামাত, জামায়াতের, jamaat, জামায়াতে ইসলামী, jamaat islami, jamaat e islami ইত্যাদি কিওয়ার্ড দিয়ে সার্চ করেছেন ব্যবহারকারীরা। গুগল ট্রেন্ডসে জামায়াতে ইসলামীর অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৪৫ শতাংশ।

Manual1 Ad Code

গুগল ট্রেন্ডসে বাংলাদেশ থেকে সার্চ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বিএনপি, bnp, বিএনপির, বি এন পি, তারেক রহমান, bnp bangladesh, বিএনপি জোট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ আরো অন্যান্য কিওয়ার্ড ব্যবহার করে দলটি নিয়ে সার্চ করা হয় গুগলে। এ সময়ের মধ্যে গুগল সার্চে বিএনপির অ্যাভারেজ ইন্টারেস্ট ছিল ৬৭ শতাংশ।

অন্যদিকে সামাজিক মাধ্যমে ফলোয়ার সংখ্যায়ও এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির অফিশিয়াল ফেসবুক পেজে রয়েছে ৪ দশমিক ৭৩ মিলিয়ন ফলোয়ার। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজটিতে রয়েছে ৩ মিলিয়ন ফলোয়ার।

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) পেজটিতে রয়েছে ১ দশমিক ৪ মিলিয়ন ফলোয়ার। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে রয়েছে ১ দশমিক ৬ মিলিয়ন ফলোয়ার।