আজ রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচন উপলক্ষে তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:০০ পূর্বাহ্ণ
সংসদ নির্বাচন উপলক্ষে তারেক রহমানের পক্ষে প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন ছোটভাই মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

Manual4 Ad Code

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহজাদপুর সুবাস্তু নজরভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করেন তিনি।

পরে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেটের দোকানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

Manual5 Ad Code

এসময় তারেক রহমানের পক্ষে সবার কাছে ভোট চান কোকো-পত্নী। প্রচারণাকালে শামিলা রহমান সিঁথি বলেন, আজকে আমি ভাইয়ার (তারেক রহমান) জন্য আসছি। আপনারা সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন আর ভাইয়াকে একটা ভোট দিবেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিনের পত্নী ব্যারিস্টার মেহেনাজ মান্নান, স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

 

Manual4 Ad Code