আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুই তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার আশা বিএনপির

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
দুই তৃতীয়াংশ আসনে জয়ী হওয়ার আশা বিএনপির

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual6 Ad Code

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হবে বিএনপি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাতে সাংবাদিকদের ব্রিফিংকালে এই আশাবাদ ব্যক্ত করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, গতকাল (বুধবার) রাত থেকেই কেন্দ্র দখল থেকে শুরু করে নানা অপচেষ্টা চালানোর পরও জনগণ স্বতস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দিয়েছে।

আজকেও (বৃহস্পতিবার) দেশের বিভিন্ন স্থানে নির্দিষ্ট আসনের প্রার্থীকে জয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হয়েছে। বিএনপির বিরুদ্ধে এই অপচেষ্টা হয়তো ব্যবধান কিছুটা কমিয়ে এনেছে।

Manual4 Ad Code

তবে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে বিএনপি সরকার গঠন করবে বলেও জানান মাহদী আমিন।

Manual2 Ad Code

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন ঠাকুরগাঁও-১ আসন থেকে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ভোটদান চলে সাড়ে ৪টা পর্যন্ত।