মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন
মৌলভীবাজারে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন
editor
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
Manual5 Ad Code
মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে সিলেট রেঞ্জ পুলিশ কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার সূচনা করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
Manual3 Ad Code
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী সায়মা আক্তার।
Manual2 Ad Code
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
“একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আমাদের সর্বত্র পেশাদারিত্ব বজায় রাখতে হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই পুলিশ সদস্য, তাই খেলাধুলার মধ্যেও শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় থাকবে বলে আমি প্রত্যাশা করি।”
এ প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলাসহ সিলেট রেঞ্জের চারটি জেলা এবং সিলেট আরআরএফ-এর মোট পাঁচটি দল অংশগ্রহণ করছে।
Manual4 Ad Code
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আজমল হোসেন; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।