আজ মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের সুরেই এগোচ্ছে যেন আইসিসি

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
ভারতের সুরেই এগোচ্ছে যেন আইসিসি

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

আইসিসি বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা বিবেচনা করে মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে না রাখার পরামর্শ দিয়েছে। মোস্তাফিজকে আইপিএল থেকে সরানোর পর বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় এই সুপারিশ এসেছে।

Manual4 Ad Code

সোমবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আইসিসির নিরাপত্তা টিমের চিঠিতে তিনটি বিষয় তুলে ধরা হয়েছে যা দলের ঝুঁকি বাড়াতে পারে—মোস্তাফিজ যদি দলে থাকে, দলের সমর্থকরা জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করলে, এবং নির্বাচন যত এগোবে দলের নিরাপত্তা আশঙ্কা তত বৃদ্ধি পাবে।

Manual2 Ad Code

এর আগে বাংলাদেশ জানিয়েছিল, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য নিরাপদ স্থানে আয়োজন করা হোক। যদিও কলকাতা থেকে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন আছে, ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসি বা ভারতের কোনো প্রস্তাব থাকলে বাংলাদেশ তা গ্রহণ করবে না।

Manual5 Ad Code