যখন তোমার কেউ ছিলোনা তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমিঃ রুমিন ফারহানা
যখন তোমার কেউ ছিলোনা তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমিঃ রুমিন ফারহানা
editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০৭:১৫ অপরাহ্ণ
Manual5 Ad Code
স্টাফ রিপোর্ট:
যখন তোমার কেউ ছিলোনা তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি’- এমন মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
শনিবার (১১ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুর তার নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিসের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
Manual4 Ad Code
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Manual4 Ad Code
রুমিন ফারহানা আরো বলেন, ৯০ এর গণঅভ্যুত্থান এবং ২৪ এর গণঅভ্যুত্থান সবই সাধারণ মানুষের রক্ত দিয়ে তৈরি। ২৪ এর গণঅভ্যুত্থানের ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে আমার দলের আর কোনো নেতাকে দেখেনি।
তিনি আরো বলেন, মূলত: আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থন্বেষী মহলের আপন নই। কারণ আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবনকে বাজি ধরেছি।
Manual2 Ad Code
রাজপথে সংগ্রাম এই নেত্রী আরো বলেন, যারা কিছুদিন আগেও কচু ক্ষেতের তলায় ছিলো, হ্যাজেক বাতি দিয়েও খুঁজে পাওয়া যেত না তারাও এখন আমার নেতাকর্মীকে মামলার ভয় দেখায়। ১৫ মাসে এতো চর্বি হয়েছে যে- আমার নেতাকর্মীদের হুমকি দেয়।
Manual8 Ad Code
শেখ হাসিনার মত শক্তিশালী প্রশাসনকেও এক মূহুর্তের জন্য ভয় পাইনি উল্লেখ করে রুমিন ফারাহান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। তাই ব্যালটবাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার কাজের সুযোগ নাই। তাই কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের গায়ে একটা টোকা দেয়ার আগে আমার মত প্রার্থীকে জবাব দিয়ে যেতে হবে।
তিনি বলেন, জনগণ আমার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মাঝেও আমি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছি। আমার নির্বাচনে দাঁড়ানোর উদ্দেশ্য একটাই- সেটা হলো ৫২ এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদার করেনি। সেই আন্দোলন করেছিলো কিছু ছাত্র ও সাধারণ খেটে খাওয়া মানুষ। যাদের মধ্যে আমার বাবা অন্যতম। তাদের আত্মত্যাগেই ছিলো বায়ান্নর ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনে গণমানুষের দাবি জয় লাভ করেছিলো।