আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নতুন মন্ত্রিসভা।

Manual4 Ad Code

বুধবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ১২টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানান।

Manual7 Ad Code

এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়েও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

Manual8 Ad Code

এরপর সরকারপ্রধান সেখানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিদর্শন বইয়ে সই করেন।

জিয়া উদ্যান থেকে মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে যাবেন। সেখানে বিকালে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

Manual5 Ad Code